× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে শিশু ধর্ষণের পর হত্যা ক্লুলেস মামলায় গ্রেপ্তার তিনজনের স্বীকারোক্তি

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
শিশু ধর্ষণের পর হত্যা

নয় বছরের শিশুকে ধর্ষনের পর শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনায় ক্লুলেস মামলার সন্দেহভাজন তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ শনিবার ১৬৪ ধারায় জবানবন্দি শেষে বিকেলে আদালতের নির্দেশে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পেরনণ করা হয়েছে। আদালতের জবানবন্দিতে গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো-উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রামের হালিম বেপারীর ছেলে ইসমাইল বেপারী (২৪), গৌরনদীর বাটাজোর গ্রামের নজরুল খানের ছেলে সাকিব খান (১৯) ও দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামের সিদ্দিক সরদারের ছেলে লিটন সরদার (৩০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।

উল্লেখ্য, গৌরনদী উপজেলার বাটাজ্যের ইউনিয়নের দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামের একটি ডোবা থেকে গত ২৪ ডিসেম্বর সকালে শিশু তাছলিমা আক্তারের (৯) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তাছলিমা ওই গ্রামের সবুজ সরদারের মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বাবা সবুজ সরদার জানান, গত ১৪ ডিসেম্বর দিবাগত রাতে বাড়ির পাশের কিশোর সরকারের মেয়ের বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে শিশু তাছলিমা রহস্যজনকভাবে নিখোঁজ হয়।

গৌরনদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি জানিয়েছেন, সন্দিগ্ধ গ্রেপ্তারকৃত আসামি ইসমাইল বেপারী ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে।

তিনি আরও জানিয়েছেন, মামলার ঘটনা সংক্রান্তে অন্যান্য জড়িত আসামিদের সনাক্ত পূর্বক গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..