× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত। বুধবার দুপুরে আদালতের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত স্বামীর নাম মো. জাহাঙ্গীর আলম (৩৭)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব বাহাদুরপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। এ ছাড়া এ মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।

আদালতের বিশেষ কৌঁসুলি এ্যাডভোকেট এ বি এম আফফান জানান, জাহাঙ্গীর আলমের সঙ্গে গাজীপুরের কাইঞ্জানুল গ্রামের হাছেন আলীর মেয়ে আয়েশা আক্তার লিজার বিয়ে হয়। পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে ২০১০ সালের ১৫ আগস্ট স্বামীগৃহে লিজাকে মারধর করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই মামুন খান বাদী হয়ে জাহাঙ্গীর, তার মা জাহানারা বেগম ও ভাই জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বুধবার দুপুরে বিচারক জাহাঙ্গীরকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জাহানারা ও জাহিদ হাসানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট ফজজুল হক।


এ ক্যটাগরির আরো খবর..