বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

সালথায় গাছ ও গাঁজাসহ পৃথকভাবে ২জনকে আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় গাঁজার গাছ ও গাঁজাসহ দুই স্থান থেকে ২জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রাম ও দর্জাপুরুরা গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। এবিষয়ে থানায় দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে এসআই মোঃ মিজানুর রহমান সহ একটি পুলিশ টিম বুধবার (১০জুন) রাত আনুমাণিক ১০ টার দিকে ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে নুরু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরের পাশে সবজি বাগান থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করে। গাঁজার গাছ রোপন ও পরিচর্জার দায়ে নুরু মিয়ার স্ত্রী মরিয়ম বেগম (৫০) কে আটক করা হয়।

এদিকে থানার এসআই মোঃ মাসুদুর রহমান সহ একটি পুলিশ টিম রাত ৯টার দিকে একই ইউনিয়নের দর্জাপুরুরা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৪৫গ্রাম গাঁজাসহ আবু মোল্যার ছেলে বাবু মোল্যা (২৫) কে আটক করে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গাঁজার গাছসহ আটককৃত মরিয়ম বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয় এবং গাঁজাসহ আটক বাবু মোল্যার বিরুদ্ধেও মাদক আইনে পৃথকভাবে মামলা দায়ের করা হয়। ধৃত আসামীদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।