খুলনায় কর্মহীন নারী শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

খুলনায় কর্মহীন নারী শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খুলনা জেলা প্রশাসনের মাধ্যমে করোনায় কর্মহীন খুলনা নগরীর পাঁচশত নারী শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। নগরীর ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ডে বসবাসকারী পাঁচশত কর্মহীন নারী শ্রমিকের মাঝে চাল, ডাল, আলু, তেল, সবজি ও মুরগির মাংস বিতরণ করা হয়।

আজ নগরীর শহিদ হাদিস পার্কে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় জুমে সংযুক্ত হয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বর্তমান সরকারের আমলে কোন মানুষ না খেয়ে থাকবে না। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে প্রায় ৩৮ লাখ নিম্ন আয়ের পরিবারের মাঝে দুই হাজার পাঁচশত টাকা আর্থিক সহায়তা বিতরণ শুরু করেছেন।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয় লিঙ্গসহ ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। সোমবারও ত্রাণ পেয়েছেন ৭০ জন দুস্থ ও কর্মহীন নারী। গতকাল বিকেলে শহরের হরিমোহন সরকারি স্কুল মাঠে ৭০ জন দুস্থ ও কর্মহীন নারীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ‍প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।