সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় প্রাণিসম্পদ দপ্তরের অধীনে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী খামারী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।
এর আগে দুইদিনব্যাপী উন্নত জাতের ছাগল পালনের মাধ্যমে দরিদ্র হ্রাসকরণ ও বেরত্ব দুরীকরণ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
এসময় খামারীদের মাঝে প্রশিক্ষন দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল্লাহ আহ্সান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার।
প্রশিক্ষনে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন সহ উপজেলার বিভিন্ন খামারী বৃন্দ।




