× Banner
সর্বশেষ
আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পিআইডি

টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী 

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
খাদ্য নিরাপত্তা ও যুবক

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-কে আরও কার্যকর ও সহায়তামূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি।

আজ ১৪ মে তিনি বলেন, বর্তমান সরকার এখনপ্রথাগত ত্রাণের পরিবর্তে বিশেষ করে পার্বত্য অঞ্চলের যুবক ও যুবতীদের কারিগরি দক্ষতায় দীক্ষিত করার ওপর অধিক গুরুত্বারোপ করছে।

আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী দীপেন দেওয়ান-এর অফিস কক্ষে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় নিরাপদ খাদ্য সহায়তা বিষয়ক দ্বিপাক্ষিক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর (Social Safety Net) ডিজিটাল ব্যবস্থাপনা এবং এর স্বচ্ছতা নিশ্চিত করতে ডব্লিউএফপি-এর কারিগরি সহায়তা অত্যন্ত প্রয়োজন। এছাড়া দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো নেই, সেখানে জরুরি বা আপদকালীন সময়ে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছানোর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্যও অনুরোধ জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং ডব্লিউএফপি-এর কান্ট্রি ডিরেক্টর মিস সিমোন পার্চমেন্ট (Ms. Simone Parchment)। প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত ছিলেন ডব্লিউএফপি-এর সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মোঃ মহসিন, ডেপুটি হেড অব প্রোগ্রাম মিজ মাবিবেথ ব্ল্যাক, হেড অব অপারেশন হাফিজা খান এবং প্রোগ্রাম পলিসি অফিসার সুমিত্র চাকমা। এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

ডব্লিউএফপি প্রতিনিধি দল পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..