ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) : চলমান বোরো মৌসুমে খাদ্যপণ্য ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ১ ও ২ জুন খাদ্য অধিদপ্তরের আওতাধীন সকল খাদ্য সংগ্রহ কেন্দ্রসমূহ খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদপূর্ব সময়ে আগ্রহী কৃষক ও মিলারগণ যাতে খাদ্য অধিদপ্তরের সংগ্রহ কেন্দ্রসমূহে তাদের পণ্য ধান, গম ও চাল বিক্রি করতে পারে সেজন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোছাম্মাৎ নাজমানারা খানুমের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পিআইডি




