× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

কোহলির সঙ্গে বিয়ে মেনে নিলেন আনুশকার সাবেক প্রেমিকও!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

বিনোদন ডেস্কঃ বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার বিয়ে হয়েছে গত সোমবার। এরপর শুভেচ্ছা বন্যায় ভাসেন দুই ভুবনের এই দুই তারকা। এমনকি তাদের শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলির বিয়ে করতে চেয়ে আলোচনায় আসা নারী ইংলিশ ক্রিকেটার ড্যানিয়েল ওয়েটও।

তবে শুভেচ্ছা না জানালেও বিরাট-আনুশকার বিয়ের ছবিতে লাইক দিয়ে গোপনে নব দম্পতিকে স্বাগত জানালেন আনুশকার সাবেক প্রেমিক বলিউড অভিনেতা রণবীর সিং।

এখন আপনার প্রশ্ন হতে পারে, দীর্ঘদিন ধরেই তো বিরাট কোহলির সঙ্গে আনুশকার প্রেমের সম্পর্ক শোনা যায়, তাহলে রণবীর সিং কোথা থেকে এল।

ভারতীয় গণমাধ্যমে খবর, ২০১০ সালে আনুশকা ও রণবীর দু’জন প্রথম একসঙ্গে কাজ করেছিলেন মনীশ শর্মা পরিচালিত ‘ব্যান্ড বাজা বারাত’ছবিতে। বলিউড মহলে জোর গুঞ্জন, সেই থেকেই সম্পর্কের সূত্রপাত এবং পরে প্রেম, তারপর বিচ্ছেদও। তবে সম্পর্ক নিয়ে কেউই কোনো দিন মুখ খোলেননি। বিচ্ছেদের পরেও জোয়া আখতারের ‘দিল ধরকনে দো’ (২০১৫) ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা।

এ অবস্থায় সাবেক প্রেমিকার বিয়ের পর আবারও আলোচনায় রণবীর সিং। প্রাক্তন প্রেমিকার বিয়ের খবর পেয়ে কতটা খুশি রণবীর? সে প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও সোশ্যাল মিডিয়ায় বিরাট-আনুশকার বিয়ের ছবিতে লাইক দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছেন রণবীর।


এ ক্যটাগরির আরো খবর..