কোটালীপাড়ায় মহামানব গনেশ পাগল সেবাশ্রমের বার্ষিক মহোৎসব

কোটালীপাড়ায় মহামানব গনেশ পাগল সেবাশ্রমের বার্ষিক মহোৎসব
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল গনেশ পাগল সেবাশ্রমের বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। সারাদিন ব্যাপি চলে হরিনাম অবিরাম ও আগত পাগল ভক্তদের মাঝে পাগলের প্রসাদ বিতরণ।
শুক্রবার প্রতি বছরের ন্যায় এবছরও কোটালীপাড়া উপজেলাসহ পার্শ্ববর্তী টুঙ্গিপাড়া, আগৈলঝাড়া, উজিরপুর উপজেলা থেকে হাজার হাজার পাগল ভক্তরা ঢাক-ঢোল, কাশি, ঢাংকা, বাজিয়ে এ বার্ষিক মহোৎসবে মিলিত হয়।
জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ধারাবাশাইল গনেশ পাগল সেবাশ্রমের বার্ষিক মহোৎসবে উপস্থিত থেকে আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। তিনি নিজ হাতে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ,বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার,ধারাবাশাইল গনেশ পাগল সেবাশ্রমের সভাপতি যতীন বৈরাগী, সহ সভাপতি বিমল বৈদ্য, সাধারণ সম্পাদক রিপন বৈরাগী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।