× Banner
সর্বশেষ
সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

কুলাউড়ার টিলাগাও এ তরুন সনাতনী সংঘ (টিএসএস) এর গুরুকুল জ্ঞানগৃহ উদ্বোধন

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
গুরুকুল জ্ঞানগৃহ উদ্বোধন

জগদীশ দাশ,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের গন্ডারগড় গ্রামে শ্রীযুক্ত প্রতাপ দে মাষ্টার মহাশয়ের বাড়ীতে তরুন সনাতনী সংঘ (টিএসএস) এর সার্বিক তত্ত্বাবধানে ও সনাতনী প্রবাসী গ্রুপের আর্থিক সহযোগিতায় সনাতন ধর্মীয় স্কুল  গুরুকুল জ্ঞানগৃহ  উদ্বোধন করা হয় ।
এটি টিএসএস পরিচালিত কুলাউড়া উপজেলার ৪র্থ গুরুকুল জ্ঞানগৃহ।  এছাড়াও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় টিএসএস পরিচালিত অর্ধশতাধিক গুরুকুল স্কুল বর্তমানে চালু আছে।
বর্তমান প্রজন্মের সনাতনী শিশুদের সনাতন ধর্ম সম্পর্কে সচেতন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুকুল গুলো প্রতিষ্ঠা করা হয়।
টিলাগাও ইউনিয়নের গন্ডারগড় গ্রামের শর্মি ভৌমিক এর ব্যক্তিগত উদ্দ্যোগে ২বছর পূর্বে গীতাস্কুল স্থাপন করা হয়েছিল কিন্তু বর্তমানে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে তাহার একার পক্ষে স্কুলটি চালিয়ে নেয়া সম্ভব হচ্ছিল না। তাই সে বাধ্য হয়ে টিএসএস এর শরনাপন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত সকল নের্তৃবৃন্দ শর্মি ভৌমিক এর ভূয়সী প্রশংসা করেন এবং মেয়েটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরে কোমলমতি শিক্ষার্থীদের হাতে ১টি গীতা, গীতা রাখার ষ্ট্যান্ড, ১টি নোটবুক ও একটি কলম তুলে দেয়া হয়।
গীতা বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী দিলীপ ঘোষ, শর্মী ভৌমিক, তবলায় ছিলেন সঞ্চয় দে ও এলাকার শিশু শিল্পী বৃন্দ।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএসএস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট প্রিতম দত্ত সজীব, মৌলভীবাজার জেলা কমিটির সহ সভাপতি গৌরাপদ রায় রাজু, সাধারণ সম্পাদক জগদীশ দাশ, যুগ্ম সাধারণসম্পাদক পবলু  দত্ত জয়,সদর উপজেলা শাখার সভাপতি সুমন দে,কুলাউড়া উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি ডাঃ পিংকু মোহন দাস,  সাধারণ সম্পাদক সুজিত দে, সাংগঠনিক সম্পাদক বিপুল দাস। এছাড়াও টিএসএস কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি ও বাংলাদেশ পুজা উদযাপন কমিটি, সনাতনী প্রবাসী গ্রুপের বিভিন্ন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..