কি বলছে আবহাওয়া

কি বলছে আবহাওয়া

আজ বৃহস্পতিবারও ঢাকাসহ দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি থাকতে পারে। তবে আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টিপাত অনেকটাই কমতে পারে। ক্রমে কমতে কমতে মাসের মাঝামাঝি সময়ে প্রায় বৃষ্টিহীন হয়ে যেতে পারে দেশ।

শুক্রবার থেকে তা অনেকটাই কমে আসতে পারে। ১৩ বা ১৪ অক্টোবরের দিকে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। ফলে এ সময় বৃষ্টি আরো কমে যেতে পারে। এতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে বড় পরিসরে তাপমাত্রা বাড়া বা তাপপ্রবাহ ফিরে আসার আশঙ্কা আপাতত নেই বলে জানিয়েছেন ওমর ফারুক। আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাপমাত্রা খুব বেশি বাড়ার আশঙ্কা নেই বলেও জানান এই আবহাওয়াবিদ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে আজ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।