কাশ্মীর জুড়ে গণহত্যার সাক্ষী থাকতে চলেছে বিশ্ব -ইমরান খান

কাশ্মীর জুড়ে গণহত্যার সাক্ষী থাকতে চলেছে বিশ্ব। কার্ফু উঠলেই কাশ্মীর জুড়ে শুরু হবে জেনোসাইড জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বিস্ফোরক ইমরান খান।

কাশ্মীর নিয়ে মাথাব্যাথার শেষ নেই ইসলামাবাদের। ভারতের নিজস্ব একটি বিল পাশ হওয়ার পর দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে দফায় দফায় সিদ্ধান্ত নিয়েছে ইমরান খান সরকার। এবার কিছুটা হুঁশিয়ারির সুরেই কথা বললেন পাক প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার তিনি ট্যুইট করেছেন, ‘কাশ্মীরে কার্ফু উঠে যাওয়ার পর কী হয়, সেটাই দেখার জন্য অপেক্ষা করে আছে গোটা বিশ্ব। বিজেপি সরকার কী ভাবছে যে তারা সেনাবাহিনী বাড়িয়ে স্বাধীনতার লড়াই বন্ধ করে দিতে পারবে?’

এর আগে তিনি পাক পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমার অনুমান আরও একটা পুলওয়ামার মত ঘটনা ঘটবে।’ ভারত কাশ্মীরের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে যে আরও একটা পুলওয়ামার মত ঘটনা ঘটতে খুব বেশি দেরি নেই, সেটাই মনে করেন তিনি।

গত সোমবার কাশ্মীর সংক্রান্ত বিল রাজ্যসভায় পাশ হয়ে যাওয়ার পর পাকিস্তানের বিরোধীরা ইমরান খানকেই দোষারোপ করতে শুরু করেন। তিনি বলেন, ‘কাশ্মীরে যা করা হল তা বর্ণবিদ্বেষী ভাবধারার ফল।’ তাঁর দাবি, ভারত এই বিল পাস করিয়ে দেশের এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইমরানের ধারনা, ভারত সরকার এবার কাশ্মীরিদের উপর অত্যাচার শুরু করবে, কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের ধুয়ে-মুছে সাফ করে দেওয়া হবে।

এদিকে, বৃহস্পতিবার ভারতে প্রবেশ করার আগেই সমঝোতা এক্সপ্রেস থামিয়ে দেয় পাকিস্তান।

এদিন সকালেই পাকিস্তানের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সমঝোতা এক্সপ্রেস আর চালাবে না পাকিস্তান। তবে ভারতকে এবিষয়ে কিছু জানানো হয়নি। পরে বলা হয় যে পাকিস্তানের চালক ভারতে প্রবেশ করতে চাইছেন না। ভারত যেন লোক পঠিয়ে ট্রেনটিকে বাকি পথ নিয়ে আসে। এরপরই ভারত থেকে চালক যায়। গিয়ে নিয়ে আসে ট্রেনটি।

অন্যদিকে, পাকিস্তানের রেলমন্ত্রী বলেছেন, তাঁর মন্ত্রিত্ব থাকতে তিনি কখনই সমঝোতা এক্সপ্রেস চলতে দেবেন না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।