× Banner
সর্বশেষ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রকৃতির সৌন্দর্যকে অপরূপে সাজিয়েছে ৯ মাথার খেঁজুর গাছ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ৯ মাথা বিশিষ্ট একটি খেঁজুর গাছ দেখতে এলাকার উৎসুক জনগন প্রতিদিন ভীড় করছে। উপজেলার বাকুলিয়া গ্রামের পশ্চিমপাড়া নান্দারবিল মাঠের মধ্যে লম্বা খেঁজুরগাছটি দাঁড়িয়ে আছে। খেঁজুর গাছের উপরে ৯টি মাথা সুন্দরভাবে বের হয়ে আছে। যা দেখতে সত্যিই সুন্দর ও আকর্ষনীয়। গাছটির মালিক বাকুলিয়া গ্রামের মৃত আব্দার বিশ্বাসের ছেলে হবি বিশ্বাস।

বাকুলিয়া গ্রামের খলিল বিশ্বাস জানান, খেঁজুর গাছটির আনুমানিক বয়স ২০ বছর হবে। গাছটির মাথায় দীর্ঘদিন ধরে ঝোপ জঙ্গলে বোঝাই ছিল। তিনি সম্প্রতি সেই ঝোপজঙ্গল পরিস্কার করে দেখতে পান গাছের মাথার চারিদিকে আরো ৯টি মাথা সুন্দরভাবে বের হয়েছে। বের হওয়া খেঁজুর গাছের মাথার পাশ থেকে নতুন করে সেখানে ডাল ও পাতা বের হচ্ছে। সোজা দাঁড়িয়ে থাকা খেঁজুর গাছের উপর ৯টি মাথা প্রকৃতির সৌন্দর্যকে যেন অপরূপে সাজিয়েছে।

ঝিনাইদহ সরকারি কেসি কলেজের উদ্ভিব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক সেকেন্দার আলী বলেন, অতিরিক্ত ফাইটো হরমোনের কারনে এক বীজপত্রি উদ্ভিদের কখনো কখনো একাধিক শাখা প্রশাখা সৃষ্টি হয়। এটা সাধারণত খেঁজুর বা নারকেল গাছে দেখা যায়।


এ ক্যটাগরির আরো খবর..