কালীগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে পিটিয়ে আহত করেছে দুই বখাটে

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৩ নভেম্বর’২০১৬ঃ ঝিনাইদহের কালীগঞ্জে অসিত কুমার সাহা (৬৫) নামের এক মুক্তিযোদ্ধা ও তার ছেলে কাত্তিক সাহা (২৮) কে কিল,ঘুষি ও বাঁশদিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে কিছু উচ্ছৃঙ্খল যুবক।

আজ বুধবার দুপুরে উপজেলার বেথুলী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা ও  তার ছেলেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা জানান, সকালের দিকে বেথুলী পুজা ম-পের কাছে তিনি ধান নেড়ে দেন শুকানোর জন্য। দুপুরের দিকে একই এলাকার  দিলীপ সাহার দুই ছেলে দিপংকর  ও রাজা তাদের ধান ফেলে দেয়। এর প্রতিবাদ করলে ক্ষীপ্ত হয়ে দিপংকর ও রাজা মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা ও তার ছেলে কাত্তিক সাহাকে কিল, ঘুষি ও বাঁশ দিয়ে পিটিয়ে মারাতœকভাবে আহত করে। ওই উচ্ছৃঙ্খল যুবকদের হামলায় মুক্তিযোদ্ধার একটি চোখ মারাতœকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হেলাল উদ্দীন সর্দার জানান, তাদের এক মুুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা ও তার ছেলেকে এলাকার বখাটে ও উচ্ছৃঙ্খল যুবকরা মারপিট করে আহত করেছে। বিষয়টি তিনি থানার ওসি কে জানিয়েছেন। এ ব্যাপারে মামলা তারা মামলা করবেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধাকে মারপিটের বিষয়টি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের কাছ থেকে জানতে পেরে সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠিয়েছেন। তারা পরে মামলা দিবে। মামলা দিলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।