× Banner
সর্বশেষ
চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে – ত্রাণমন্ত্রী মাদ্রাসাছাত্রীকে দোকানে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশে ইতালির নামি ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের

কালীগঞ্জে মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

admin
হালনাগাদ: শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৯ নভেম্বর’২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জে মিলন হোসেন (১২) নামের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্র কীটনাশক পানে আত্মহত্যা করেছে। শনিবার সকালে মায়ের উপর অভিমান করে সে আত্মহত্যা করে। মিলন কালীগঞ্জের বহিরগাছি গ্রামের বাবুল মিয়ার ছেলে ও বহিরগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও পারিবারিক সূত্রগেছে, সকালে মিলনকে তার মা স্কুলে যেতে বলে। কিন্তু সে স্কুলে না যাওয়ায় মা তাকে বকাবকি করে বাবার জন্য ভাত নিয়ে মাঠে যান। এই সুযোগে মিলন বাড়িতে থাকা কীটনাশক পান করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিসক উজ্জ্বল কুমার তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুল ছাত্রের আত্মহত্যার ঘটনাটি তদন্ত করতে লোক পাাঠিয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..