কালীগঞ্জে দুই মহিলা ইয়াবা ব্যবসায়ী আটক

কালীগঞ্জে দুই মহিলা ইয়াবা ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দু’জন মহিলা ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় কালীগঞ্জ কলাহাটা মোড়ের জামাল উদ্দীনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক কৃতরা হলেন লাইজু খাতুন (২৪) ও সাইফুল ইসলাম (১৯) মাদক ব্যাবসায়ী দুইজন দীর্ঘদিন জামালের বাড়ি ভাড়ানিয়ে মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছিলো বলে এলাকা বাসি জানান। লাইজু খাতুন কালীগঞ্জ আড়পাড়া মাঠ পাড়া গ্রামের আঃ মাজেদের স্ত্রী ও সাইফুল ইসলাম ভোলা জেলার শশিভূষণ থানার জাহানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির বেডরুম থেকে ৬৬ পিচ ইযাবা ও ইযাবা বিক্রির ৫হাজার ৫শ নগদ টাকা উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, বিজয়ের মাস ডিসেম্বরে কালীগঞ্জকে মাদক মুক্ত করারলক্ষে অভিযান পরিচালনা করা হচ্ছে । তারইলক্ষে আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মহিলা মাদক ব্যবসায়ীসহ দু’জন ইযাবা ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।