কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ১৪ জন গ্রেফতার॥ মাদকদ্রব্য উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২০ মে’২০১৮ঃ  ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ১৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত, ৪ জন ওয়ারেন্টভুক্ত ও ৮ জন মাদকসহ অন্যান্য মামলার আসামি রয়েছে। শনিবার দিনগত রাত থেকে রোববার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় পুলিশ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার দিনগত রাতে থানার এসআই সম্বিত কুমার রায় সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর জেলার বাঘারপাড়ার উপজেলার চাড়াভীটা জয়নগর গ্রাম থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি ওবাইদুর রহমান (৫০) কে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত রফি উদ্দীন বিশ্বাসের ছেলে। একটি মামলায় আদালত ওবাইদুর রহমানকে ১ বছরের কারাদন্ড ১০ লাখ জরিমানা করে। রায় ঘোষণার পর থেকে সে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। একই রাতে থানার এসআই অমিত দাস অভিযান চালিয়ে সোহাগ হোসেন (৩২) নামের তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে। সে উপজেলার মল্লিকপুর গ্রামের আদিল উদ্দীনের ছেলে।

এছাড়া পুলিশ অভিযান চালিয়ে ৪ ওয়ারেন্টভুক্ত আসামিসহ মাদক ও অন্যান্য মামলার ৮জনকে গ্রেফতার করে। অভিযানের সময় পুলিশ ৫ বোতল ফেন্সিডিল, ৮ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাজা উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে কালীগঞ্জ থানা পুলিশ সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ মাদক ও অন্যান্য মামলার মোট ১৪ জন কে গ্রেফতার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।