ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৭ নভেম্বর’২০১৭ঃ জাতীয় করনকৃত কলেজ ঝিনাইদহ জেলার শিক্ষক সমিতির সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১ টার সময় মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ শিক্ষক মিলনায়তন কক্ষে এক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাহতাবউদ্দিন কলেজের সহকারী অধ্যাপক শশাঙ্ক কুমার সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সকশিসের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক, প্রদীপ কুমার হালদার। এ ছাড়া উপস্থিত ছিলেন মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আশরাফ উদ্দীন, সুব্রত কুমার নন্দী, জাহিদুর রহমান, প্রভাষক আল মাসুদ করিম। বক্তাগন বক্তব্যে বলেন, মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজ সরকারি করনের পদক্ষেপ গ্রহন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে সরকারিকরন প্রক্রিয়া অন্তভূক্ত করায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ করেন।
প্রধান অতিথি প্রদীপ কুমার হালদার- জাতীয়করন সম্পর্কে সভায় বিস্তারিত আলোকপাত করেন। সেই সাথে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষনের উপর গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সকশিস ঝিনাইদহ জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি শশাঙ্ক কুমার সানা, সাধারন সম্পাদক জাহিদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সহ ২১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক প্রদীপ কুমার হালদার ঘোষনা দেন।


