× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে হত্যা মামলার আসামির নেতৃত্বে গৃহবধুকে মারধর, ভিডিও ভাইরাল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
হত্যা মামলার আসামির নেতৃত্বে গৃহবধুকে মারধর

মাদারীপুরের কালকিনিতে  ত্রিপল মার্ডার মামলার আসামির নেতৃত্বে এক গৃহবধুকে ঘরে আটকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে। কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রামে এ ঘটনা ঘটে। তবে, কি কারণে ওই গৃহবধুকে ঘরে আটকে নির্যাতন করা হয়েছে বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। মুখ খুলতেও চান না নির্যাতিতা।

জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ওই গ্রামের স্বামীহারা এক গৃহবধুর বসতঘরে প্রবেশ করেন পূর্ব এনায়েননগর ইউনিয়নের কালাই সরদারেরচর গ্রামের বজলু তালুকদারের ছেলে ফয়সাল তালুকদার। এরপর গৃহবধুকে বেদম মারধর করেন ফয়সাল। একপর্যায়ে রামদা দিয়ে আঘাত করেন তিনি। যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রভাবশারীদের চাপে মুখ খুলতেও ভয় পাচ্ছেন নির্যাতিতা গৃহবধূ ।

একাধিক সূত্র জানিয়েছে, স্বামী মারা যাবার পর ছোট ছেলেকে নিয়ে বাড়িতে বসবাস করেন ওই গৃহবধু। সরকার পতনের পর বিভিন্নভাবে ওই নারীকে হয়রানী শুরু করেন ফয়সাল। কিছুদিন আগে হত্যা মামলায় জামিনে বেড়িয়ে আবারো গৃহবধুর ওপর শুরু হয় নির্যাতন। সবশেষ দলবল নিয়ে গত সোমবার ফয়সাল নারীকে মারধর করেন। যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এতে জেলা ও উপজেলাজুড়ে শুরু হয় সমলোচনার ঝড়। পরে ঘটনাস্থলে যায় কালকিনি উপজেলার খাসেরহাট পুলিশ তদন্দ্র কেন্দ্রের সদস্যরা। ফয়সাল ও তার লোকজনের ভয়ে মুখ খুলতেও ভয় পাচ্ছে নির্যাতিতা।

নাম না প্রকাশ্যে এক বাসিন্দা বলেন, ‘খুনেরচর এলাকায় ফয়সাল ও তার বাহিনীর খুবই প্রভাব। তাদের ভয়ে এলাকার লোকজন কথা বলতেও ভয় পায়। গৃহবধুর ঘটনাও ধামাচাপা পড়ে যেতো, এটি সামনে এসেছে এর অন্যতম কারণ ভিডিও ক্লিপ। আমরা চাই এই অত্যাচারের হাত থেকে বাঁচতে। ফয়সাল ও তার বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মর্কর্তা (ওসি) কেএম  সোহেল রানা জানান, ‘গৃহবধুকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর দেশীয় অস্ত্র প্রদর্শণ করার ঘটনায় পুলিশ ফয়সালকে খুঁজছে, দ্রুত সে ধরা পড়বে। এছাড়া গৃহবধুকে বলা হয়েছে যেকোন আইনী সহযোগিতার জন্য পুলিশের সাথে যোগাযোগ করতে।’

প্রসঙ্গত, গত বছরের ২৭ ডিসেম্বর ভোরে আধিপত্য বিস্তারের জেরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সিরাজ চৌকিদার নামে একব্যক্তিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এই মামলায় আসামি করা হয় গৃহবধুকে নির্যাতন করা ব্যক্তি ফয়সাল তালুকদারকে।


এ ক্যটাগরির আরো খবর..