মধুখালী প্রতিনিধিঃ গত মঙ্গলবার (০৮-০৭-২০১৯) ইং তারিখ গভীর রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে দোকানের তালা ভেঙ্গে ৩টি দোকানে চুরি হয়েছে। দোকান গুলো হলো-গৌতম দত্তর মুদি দোকান, বাবুলের চাউলের দোকান, মিজান ও জগন্নাথ পালের স্বর্ণের দোকান।
সংবাদ পেয়ে সরোজমিনে গিয়ে তিনটি দোকানের তালার কড়া উঠানো এবং ভাঙ্গার সত্যতা পাওয়া যায়। দোকানদারের সাথে কথা বলে জানা যায় গৌতমের দোকান থেকে ডারবী, স্টার, গোল্ডলীফ, বেনসন সিগারেট যার মূল্য প্রায় ৩০০০০ (ত্রিশহাজার) এবং নগদ ৫০০০ (পাঁচ হাজার) টাকা সহ ৩৫০০০ (পয়ত্রিশ হাজার) টাকা, বাবুলের চাউলের ঘর থেকে ২৫কেজি ওজনের ১১১বস্তা চাউল যার মূল্য ৭৭,০০০ (সাতাত্তর হাজার টাকা) ও মিজান এবং জগন্নাথ পালের স্বর্নের দোকান থেকে ১ জোড়া রুপার নুপুর প্রায় ৩ ভরি ওজনের দাম ২৫০০টাকা, ১ জোড়া সোনার কানের দুল ওজন ৪ আনা দাম প্রায় ১০০০০(দশ হাজার) টাকা সহ ১২৫০০টাকা চুরি হয়েছে। তাদের নিকট জিজ্ঞাসা করলে তারা বলেন দোকান চুরির ঘটনা কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু)কে জানানো হয়েছে।
এ ব্যপারে চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) ও বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল বলেন দোকান চুরির ঘটনা শুনেছি ও মধুখালী থানাকে অবগত করেছি। চুরির ব্যপারে থানায় কোন অভিযোগ করা হয়নি।


