কাপ্তান বাজার কসাইপট্টিতে লাগা আগুনে নিহত এক পুড়ে যায় অনেক দোকান

কাপ্তান বাজার কসাইপট্টিতে লাগা আগুনে নিহত এক পুড়ে যায় অনেক দোকান

পুরানো ঢাকার কাপ্তান বাজার কসাইপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ইয়াসিন নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সোয়া ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে ডাম্পিংয়ের সময় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান কার্যক্রম এখনও চলছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২১। তার নাম ইয়াসিন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে ইয়াসিন দোকানে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মেহেদী হাসান হৃদয় বলেন, ভোর ৪টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৪টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।  সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের ক্ষয়ক্ষতি ও সূত্রপাত জানতে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২০ জন কাজ করেন।

আগুনে পাইকারি এ বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে আসে পুলিশ, র‌্যাব, ওয়াসা, বিদ্যুৎ ও তিতাস গ্যাসের কর্মকর্তারা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় শতাধিক দোকান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।