কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি:  ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান ২০১৮ শনিবার দিনব্যাপী স্কুলমাঠ প্রাঙ্গনে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এমডি মিজানুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্ভোধন করেন ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আলহ্াজ্ব কাজী সিরাজুল ইসলাম। উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও মধুখালী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজাউল. মধুখালী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হামিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, মোঃ নজরুল ইসলাম পাচু, মধুখালী পৌর ১ নং ওয়ার্ড কমিশনার মোঃ কামরুজ্জামান বাবু সহ উপজেলা নেতৃবৃন্দ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ আঃ হাই মোল্যা। বিশিষ্ঠ আওয়ামী লীগ নেতা, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, মোঃ শাহাদৎ হোসেন সাবু, কাজী সুরাজুল হক, মোঃ শাহাদত হোসেন সিপা মোঃ একরাম হোসেন তপন, শামসুদ্দিন মোল্যা রবি, আড়পাড়া উচ্চ বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি মৃধা মোঃ বদিউজ্জামান বাবলু, গভনিং বডির অভিভাবক সদস্য ডাঃ শওকত হোসেন লিটন, ডাঃ কবির হোসাইন, প্রমুখ।

ক্রীড়া অনুষ্ঠান শেষে বিকালে পুরস্কার বিতরন করেন স্কুলের প্রধান শিক্ষক মোল্যা মোঃ আবু সাঈদ, সহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তি বর্গসহ পিটিএ কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ। অনুষ্ঠান সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে দিন ভর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনায় ও সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবক সদস্য এবং স্কাউট দলের সদস্য সদস্যাবৃন্দ। সবশেষে অত্র স্কুলের প্রধান অতিথি সহ সভাপতি, প্রধান শিক্ষক, শিক্ষার্থী, এবং ক্রীড়া অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার বিতরন করে অনুষ্ঠান শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।