কষ্টের জয় রিয়ালের

ক্রীড়া ডেস্ক: প্যারিস সেইন্ট জার্মেইর বিপক্ষে ৩-১ গোলে হেরেছে লস ব্লাঙ্কোসরা। তবে এই ম্যাচে না হারলেও চেলসির বিপক্ষে ৩-২ ব্যবধানে কর্ষ্টাজিত জয় পেয়েছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেডিয়ামে রোনালদো, বেল, বেনজামা, টনি ক্রুস, লুকা মড্রিচ ও  রামোসকে ছাড়াই মাঠে নেমেছিল রিয়াল। তবে এবার আর হতাশ হতে হয়নি মাদ্রিদ সমর্থকদের। ব্রাজিলিয়ান তারকা মার্সেলোর জোড়া গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটি।

শনিবার রাতে ম্যাচের ১৯ ও ২৬তম মিনিটে গোল দুটি করেন ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো। ম্যাচের ৩৭ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলেন যুব দল থেকে উঠে আসা ২২ বছর বয়সী ফরোয়ার্ড মারিয়ানো দিয়াস। প্রায় ৩০ গজ দূর থেকে চমৎকার এক গোল করেন তিনি।

প্রথমার্ধেই ৩-০  ব্যবধানে পিছিয়ে পড়ে দ্বিতীয় গোল শোধে মরিয়া হয়ে উঠে চেলসি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে চেলসির ব্যবধান গড়ে দেন ইডেন হ্যাজার্ড। ম্যাচের ৮০মিনিটে একটি গোল শোধ করেন। ম্যাচের যোগ করা সময়ে হ্যাজার্ড আরও একবার বল জালে জড়ালেও শেষ পর্যন্ত দলের হার এড়াতে পারেনি চেলসি। ফলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।