× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

ঝিকরগাছায় ভোট গ্রহণের উপর দু’দিন ব্যাপী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
ঝিকরগাছা

যশোরের ঝিকরগাছায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের উপর দু’দিন ব্যাপী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় স্থানীয় বিএম হাই স্কুলে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, সরকারি বেসরকারি কর্মকর্তারাসহ সর্বমোট ১হাজার ৮শত ৯৬জন অংশগ্রহণ করেছেন। দু’দিন ব্যাপী কর্মকর্তাদের এই প্রশিক্ষণ কর্মশালার উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইব্রাহিম আলী, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ইলিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যশোর জেলার বিভিন্ন উপজেলার নির্বাচন অফিসারবৃন্দ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের উপর দু’দিন ব্যাপী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। আপনারা যাহারা এই কার্যক্রমে আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন তাদের কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে আমাদেরকে অবগত করবেন তাহলে প্রশাসনের পক্ষ হতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভয় পাওয়ার কোন কারণ নেই। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য আপনারা প্রশিক্ষণ গ্রহণের উপর মনোনিবেশ করুন।


এ ক্যটাগরির আরো খবর..