× Banner
সর্বশেষ
সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যশোর নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৯ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ আগাম সতর্কতায় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করেছে সরকার – ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই – প্রতিমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী

করোনায় আক্রান্ত বিশ্বজুড়ে সোয়া ৭ কোটি ছাড়াল

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
করোনায় আরও ১০ হাজার প্রাণহানি

মহামারি করোনা ভাইরাস বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে সাত কোটি ২৬ লাখ আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে । এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ১৮ হাজার।গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কিছুটা কমে সাত হাজারে দাঁড়িয়েছে। তার আগে টানা চার দিন ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু দেখে বিশ্ব।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ২৬ লাখ ৩৯ হাজার ৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ১৮ হাজার ৭৫৪ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ কোটি আট লাখ ৫৯ হাজার ৫৬৭ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৬৭ লাখ ৩৭ হাজার ২৬৭ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ছয় হাজার ৪৫৯ জনের।


এ ক্যটাগরির আরো খবর..