করোনাভাইরাস মোকাবেলায় আমরা প্রস্তুত, পরাজিত করবো: কাদের

করোনাভাইরাস মোকাবেলায় আমরা প্রস্তুত, পরাজিত করবো: কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাভাইরাস মোকাবেলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। সম্মিলিত উদ্যোগে এই শত্রুকে আমরা পরাজিত করবো। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (২০ মার্চ) সকালে রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, ভাইরাসের ঝুঁকি থেকে আমরা মুক্ত থাকতে পারব সেটা নিশ্চিত করে বলা যায় না। আমাদের সর্বাত্মক প্রয়াস সম্মিলিতভাবে করোনা যত বড় শত্রুই হোক, এই শত্রু আমরা পরাজিত করব।

বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদিকে ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার পর মারা গেছেন একজন।

বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৭৮ জন। মারা গেছেন ১০ হাজার ৪৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ১৫১ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।