× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনাসমূহ না মানলে সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণহীন হতে পারে -স্বাস্থ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনাসমূহ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনা নিয়ন্ত্রণে সরকার লকডাউন ঘোষণা করেছে। এর আগে প্রধানমন্ত্রী কর্তৃক ১৮টি জনগুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে। এখন করোনা প্রতিরোধে রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্র সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। অথচ দেশের কোথাও কোথাও লকডাউন তুলে নিতে আন্দোলন করা হচ্ছে। এই মুহুর্তে সরকারের লকডাউন ব্যবস্থা জরুরি ছিল তাই সরকার দিয়েছে। যখন লকডাউন তুলে নেওয়ার প্রয়োজন হবে সরকার সঠিক সময়েই সেই সিদ্ধান্ত নেবে। এখন এসব সরকারি নির্দেশনা মেনে না চললে আগামীতে করোনা সংক্রমণ ও মৃত্যু উভয়ই নিয়ন্ত্রণহীন হতে পারে।

আজ বিকেলে রাজধানীর মহাখালীস্থ ঢাকা নর্থ সিটি কর্পোরেশন মার্কেট হাসপাতালের নতুন ২০০টি করোনা আইসিইউ বেড ও ১০০০টি আইসোলেশন বেড এর প্রস্তুতকরণ ও কাজের অগ্রগতি দেখতে উপস্থিত থেকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

ডিএনসিসি মার্কেট হাসপাতালটি আগামী দুই সপ্তাহের মধ্যে উদ্‌বোধন করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এই হাসপাতালে একসঙ্গে যে ২০০টি আইসিইউ বেড করা হচ্ছে তা দক্ষিণ এশিয়ার মধ্যে বিরল বলেও মন্ত্রী উল্লেখ করেন। এর পাশাপাশি এখানে আরো ১০০০টি নতুন আইসোলেশন বেডও হচ্ছে। তবে বেড সংখ্যা যতই বৃদ্ধি করা হোক মানুষ যদি স্বাস্থ্যবিধি না মেনে চলে তাহলে কোনোকিছুতেই করোনা নিয়ন্ত্রণে আসবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী।

পরিদর্শনকালে স্বাস্থ্য সেবা বিভাগের নতুন সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম, হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার এটিওএম নাসির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা স্বাস্থ্যমন্ত্রীর সাথে পরিদর্শনে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..