যশোরে করোনা রোগীদের চিকিৎসা হবে ইবনে সিনা-কুইন্সওজেনেসিস এ

যশোরে করোনা রোগীদের চিকিৎসা হবে ইবনে সিনা-কুইন্সওজেনেসিস এ

আঃজলিল, বিশেষ প্রতিনধিঃ যশোরে করোনা রোগী শনাক্ত হলে তাদের চিকিৎসার জন্য শহরের ইবনে সিনা, কুইন্স ও জেনেসিস হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। এই তিনটি বেসরকারি হাসপাতালের নিজস্ব স্বাস্থ্যকর্মী দিয়ে চিকিৎসা দেওয়া হবে।

আর চিকিৎসাকাজে নিয়োজিত চিকিৎসক, সেবিকা, ওয়ার্ড বয়দের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে হোটেল হাসান ইন্টারন্যাশনাল, হোটেল আর এস ও শেখ হাসিনা সফটওয়্যার পার্কে। তাছাড়া করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় জনবল দেওয়া হবে। গতকাল মঙ্গলবার দুপুরে যশোর সার্কিট হাউজে করোনা পরিস্থিতি মোকাবেলা বিষয়ক এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, যশোরে করোনা রোগীদের সেবা দেয়ার জন্য সরকারি চিকিৎসক ও সেবিকারা প্রণোদনা দেওয়ার কথা থাকলেও বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের জন্য প্রণোদনার ব্যবস্থা দেওয়া হয়নি। তাই যশোরে যেসকল বেসরকারি চিকিৎসক করোনা চিকিৎসা দিবে তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের ন্যায় প্রণোদনা ও বীমা সুবিধার আওতায় আনার ব্যবস্থা করা হবে। এছাড়া যেসব সাংবাদিকরা এই দুর্যোগে ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদেরকেও প্রণোদনার আওতায় আনতে সরকারের কাছে তালিকা পাঠানো হবে।

এছাড়া করোনা রোগীদের চিকিৎসার জন্য তিনটি এ্যাম্বুুলেন্স দেওয়া হবে। কোন করোনা রোগী মৃত্যু বরণ করলে জেলা প্রশাসনের সহায়তায় দ্রুত সময়ে ধর্মীয় রীতিতে যশোর পৌরসভার জায়গায় সৎকার করা হবে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জজামান পিকুল, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ৩৭ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান, সিভিল সার্জন শেখ আবু শাহিন, ২৫০ শয্যা জেনালে হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায়, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।

এসময় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডাক্তার আতিকুর রহমান, জেলা সহকারী শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, যশোর পৌরসভার সচিব আজমল হোসেনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।