× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আঞ্চলিক প্রতিনিধি

বরিশাল-ঢাকা মহাসড়কে ত্রিমূখী সংঘর্ষে আহত-২০

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
বরিশাল-ঢাকা মহাসড়কে ত্রিমূখী

যাত্রীবাহি দুইটি বাস ও তৈলবাহী লরির ত্রিমূখী সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনকে গুরুত্বর অবস্থায় শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

শনিবার বেলা সাড়ে এগারটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইচখোলা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, দূর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুইপাশে ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র জানযটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পরেন দূরপাল্লার যাত্রীরা। খবরপেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দীর্ঘক্ষন চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক করেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, যাত্রীবাহি শ্যামলী, এসই পরিবহনের দুইটি বাসের সাথে তৈলবাহী লরির ত্রিমূখী সংঘর্ষ হয়। খবরপেয়ে ১৩জনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানিয়েছেন, মহাসড়কের ওপর থেকে দূর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..