সুশাসন প্রতিষ্ঠায় বিভাগীয় কমিশনারের ত্রৈমাসিক সভা

সুশাসন প্রতিষ্ঠায় বিভাগীয় কমিশনারের ত্রৈমাসিক সভা

সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহনে ২য় ত্রৈমাসিক সভা বরিশালের গৌরনদী উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম।

একইদিন বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। এসময় তাকে ফুলের শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সহ পরিষদের সদস্যরা। শেষে গুচ্ছ গ্রামের ২০টি পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করেন অতিথিরা। এছাড়াও সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ভূমি অফিস ও সরকারি অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।