কমলগঞ্জের বিষ্ণুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নস্থ বিষ্ণুপুরে শ্রীশ্রী জগন্নাথদেব এর মন্দির নির্মানের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১লা মার্চ শুক্রবার নির্মানাধীন মন্দির সংলগ্ন স্থানে সেবাইত জগন্নাথ বৈষ্ণবের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর শ্রীচৈতন্যদেব স্টাডিজ এর কেন্দ্রীয় মহাসচিব এড. কিশোরী পদ দেব শ্যামল।
সংবাদকর্মী নয়ন লাল দেব এর পরিচালনায় এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন আইসিএসএস এর মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রসময় সুত্রধর, কবি শেখর গোস্বামী, বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক এড. সঞ্জয় কান্তি বিশ্বাস, সহ সাধারন সম্পাদক এড. বিষ্ণু পদ ধর, জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার নির্মল কান্তি দাশ, হিন্দু যুব মহাজোট জেলা শাখার সভাপতি ইন্দ্রজিত পাল, শমসেরনগর শ্রীশ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিজয় দাশগুপ্ত, কোষাধ্যক্ষ সুভাষ ধর, মানবাধিকার কর্মী ডাঃ পলক দেব, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সমাজকর্মী জয়দেব পাল ও শিক্ষক প্রানকৃষ্ণ দেবনাথ প্রমুখ।
মতবিনিময় সভায় উল্লেখ্য মন্দির নির্মানের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এবং উপস্থিত অতিথিবৃন্দ সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর শ্রীচৈতন্যদেব ষ্টাডিজএড. কিশোরী পদ দেব শ্যামলকবি শেখর গোস্বামীকমলগঞ্জে মতবিনিময় সভাকমলগঞ্জের বিষ্ণুপুরে মতবিনিময় সভাকোষাধ্যক্ষ সুভাষ ধরজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার নির্মল কান্তি দাশবাংলাদেশ মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তপন দত্তবিষ্ণুপুরে মতবিনিময় সভামহাসচিব এড. কিশোরী পদ দেব শ্যামলমানবাধিকার কর্মী ডাঃ পলক দেবমৌলভীবাজার জেলা শাখার সভাপতি রসময় সুত্রধরশমসেরনগর শ্রীশ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিজয় দাশগুপ্তশিক্ষক প্রানকৃষ্ণ দেবনাথসমাজকর্মী জয়দেব পালসহ সাধারন সম্পাদক এড. বিষ্ণু পদ ধরসাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরীহিন্দু যুব মহাজোট জেলা শাখা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।