× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

রাণীনগরে জাতীয় ভোটার দিবস উদযাপন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: ভোটার হব ভোট দেব এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় ভোটার দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদের চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা মো: মাকছুদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, নির্বাচন কর্মকর্তা মো: রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন প্রাং, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: ইসমাইল হোসেন, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, সদর ইউপি চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..