কমলগঞ্জে নারী-শিশুসহ ৬ রোহিঙ্গা আটক

কমলগঞ্জে নারী-শিশুসহ ৬ রোহিঙ্গা আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে নারী-শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুন্সীবাজার এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয়রা। আটককৃত রোহিঙ্গারা হলেন-মোহাম্মদ শাহা (১৯), নুর ফাতেমা (১৭), আখলিমা (৭), জুনায়েদ (২৩), তহুরা (২৪) ও উমায়ের (৪)। তারা সকলেই কক্সবাজারের কুতুবপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুন্সীবাজার এর পাশে কৃষি জমিতে দুইজন পুরুষ, দুইজন মহিলা ও দুই শিশুসহ ৬ জনকে দেখতে পান স্থানীয়রা। তাদের কথাবার্তায় সন্দেহ হলে আটক করে স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়। খবর পেয়ে চেয়ারম্যান তাদেরকে জমি থেকে স্থানীয় তুষার ফিলিং স্টেশনে নিয়ে যান। এ সময় তাদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়। পরে তাদেরকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার বলেন, স্থানীয়রা ৬ রোহিঙ্গা আটক করে তাকে খবর দিলে তিনি বিষয়টি কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে অবগত করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, রোহিঙ্গারা গত ২৩ জানুয়ারি সিলেট শহরে মাজার জিয়ারত করার উদ্দেশ্যে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুবপালং শরনার্থী শিবির হতে পালিয়ে আসে। এখন তাদেরকে বিধিমোতাবেক রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর পক্রিয়া করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।