× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল

ডেস্ক

কমছে চিনির দাম, প্যাকেট ১২০ ও খোলা ১১৮ টাকা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
suger

বিশ্ববাজারে অপরিশোধিত চিনির দর কিছুটা কমে আসার কারণে স্থানীয় বাজারেও দর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যাকেটজাত চিনির দাম কেজিতে ৫ টাকা কমাচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। এখন থেকে বাজারে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হবে ১২০ টাকা দরে। এতদিন এ দর ছিল ১২৫ টাকা। একইসঙ্গে খোলা চিনির দর ১২০ টাকা থেকে কমে হচ্ছে ১১৮ টাকা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) চিনি পরিশোধনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সূত্রে এ তথ্য জানা যায়।

বিশ্ববাজারে অপরিশোধিত চিনির দাম কমার প্রভাব পড়ছে দেশের বাজারেও। খোলা ও প্যাকেটজাত; দুই ধরনের চিনির দামই কমানোর সিদ্ধান্ত নিয়েছেন আমদানিকারকরা।

জানা গেছে, বর্তমানে চিনির বাজারে শীর্ষ অবস্থানে মেঘনা ও সিটি গ্রুপ। মেঘনা গ্রুপ ইতোমধ্যে নতুন কম দরের চিনি বাজারজাত শুরু করেছে। সিটি গ্রুপও কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহকারী ব্যবস্থাপক তাসলিম শাহরিয়ার বলেন, গত সোমবার থেকে নতুন কম দরের প্যাকেট ছাপানো শুরু হয়েছে। ইতোমধ্যে বাজারে সরবরাহ শুরু করেছি আমরা।


এ ক্যটাগরির আরো খবর..