× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ওয়ানডেতে বাংলাদেশের একধাপ উপরে অস্ট্রেলিয়া

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার র‍্যাংকিংটা ঠিক বাংলাদেশের একধাপ উপরে। একদিনের ক্রিকেটে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলের এমন অবনমন হবে সেটা দেখেও বিশ্বাস করার মতো না।

গত ৩৪ বছরের  মধ্যে এই প্রথম এমন খারাপ অবস্থানে অস্ট্রেলিয়ার র‍্যাংকিং। ইংলিশদের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অজিরা এখন ইংল্যান্ডে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরে এমন অবনমন ঘটেছে অস্ট্রেলিয়ার। রেটিং পয়েন্ট ১০২ নিয়ে বাংলাদেশের ঠিক এক উপরে ৬ নম্বরে অবস্থান তাদের।

২০১৬-১৭  সিজন মিলে এখন পর্যন্ত ২৩টি ওয়ানডের মাত্র ৯টি ম্যাচে জিতেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ১ নম্বর অবস্থানে আছে ইংল্যান্ড। দুই নম্বরে ভারত, তিন নম্বরে দক্ষিণ আফ্রিকা, চার নম্বরে নিউজিল্যান্ড।

১০২ রেটিং নিয়ে পাঁচ নম্বরে পাকিস্তান। তার পরেই আছে ১০২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে।


এ ক্যটাগরির আরো খবর..