চিলমারীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

চিলমারীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
এস, এম নাজমুর আলম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, চিলমারী মডেল থানার ওসি (তদন্ত) সরকার ইফতোরুল মোকাদ্দেম, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আব্দুল মান্নান প্রমুখ।
সঞ্চালনা করেন সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার। অপরদিকে দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্ব -স্ব উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৭ই মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।