ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে টেলিফোনে আলাপ করেন।
এ সময় মন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) এর সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে তাঁরা নীতিগতভাবে সম্মত হয়েছেন। এই সভা এ মাসের শেষে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
করোনার কারণে ভারতের আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন এস জয়শঙ্কর।



