বিশেষ প্রতিনিধি : যশোর জেলার চৌগাছা ও ঝিকরগাছায় ক্ষমতাসীন আ’লীগের কর্মী সমর্থকদের মূর্তিমান আতঙ্ক এখন বিএনপি জামায়াত। অনেকটা রূপকথার রূপক গল্প মনে হলেও মাঠ কিন্তু এর স্বাক্ষ্য দিচ্ছে। চৌগাছা ঝিকরগাছার প্রত্যন্ত অঞ্চলেও এখন আ’লীগার বাদে কোন লোক খুঁজে পাওয়া কষ্টসাধ্য।অনুসন্ধানে নেমে অনুসন্ধানের পথ আমাদের নিয়ে গেছে নানা প্রকার চমৎকারের কাছে। কোনঠাঁসা আ’লীগ স্থানীয় ক্ষমতায় তাহলে কারা? এমন প্রশ্ন সামনে রেখে অনুসন্ধানি টিম মাঠ চষতে থাকে- পর্যবেক্ষণ কিন্তু ভিন্ন কথা বলছে।
নাম জুয়েল রানা। পিতা আব্দুল মজিদ মড়ল। গ্রাম শিমুলিয়া। পোষ্ট মাঠশিয়া। থানা ঝিকরগাছা। যশোর। তার চাচা সহিদ আব্দুল হামিদ। একজন মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান। নিরীহ এ যুবক এমপি মনিরের কথিত ভাইপো মূর্তিমান আতঙ্ক রাফসানের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। রাফসান এলাকায় চিহ্রিত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। এম পি র সাথে তার রক্তের কোন সম্পর্ক নেই । তার পর ও ভাইপো পরিচয় দিয়ে এলাকায় নানা অনিয়ম করে পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এমপির ভাইপো পরিচয় দেয়ার কারণে তার বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না।
সুত্রবলছে, ঝিকরগাছা,শার্শা, বেনাপোলসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রবের একটা বড় চালান যাই এমপির কথিত ভাইপো রাফসানের মাধ্যমে। কিছুদিন আগে কলারোয়া থানা পুলিশ একটি পিকআপ ভ্যানে ফেনসিডিলসহ তাকে আটক করে । পরে এমপি ভাইপো পরিচয় দিয়ে তদবির করে তাকে রক্ষা করে বলে অভিযোগ রয়েছে। সে পর্বে ২০ লক্ষ টাকায় ব্যাবসায়ীর পরিবর্তে সেবনকারী বানিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
এমপির কথিত সেই ভাইপো রাফসানের নেতৃত্বে চলে মাদক চোরাচালান ছিনতাই চাঁদাবাজি রেয়াই পাইনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান প্রবাসী ফেরত জয়েল রানা। এ্যাডভোকেট মনিরুল ইসলাম, সংসদ সদস্য যশোর ২আসন (চৌগাছা – ঝিকরগাছা)। গ্রুপিং গ্রুপিং খেলায় ব্যাটিংটা বেশ জোরেশোরে করছেন এমপি মনির। এই ব্যাটিংয়ের বিশেষত্বে আ’লীগের ত্যাগী কর্মীরা এখন কোনঠাঁসা তারা তাদের প্রাপ্য টুকুও পাচ্ছেন না সরকার পক্ষ থেকে। স্থানীয় পর্যায়ে সাংসদ সরকারের প্রতিনিধিত্ব করায় বঞ্চিত আ’লীগের তৃণমূলের কর্মীসমর্থকরা, তবে সকল সুযোগ সুবিধা ভোগ করছে বিএনপি জামায়াত জোটের নেতাকর্মীরা।
রাজপথে কথিত সমর্থকেরর বহর বাড়াতে এমপি মনির বিএনপি জামায়াতের নেতাদের পৃষ্টপোষক হিসেবে কাজ করছেন,এমন অভিযোগ স্থানীয়দের। জনবিছিন্ন হবার পর এমন কর্মকান্ড করছেন তিনি, নিজের নিয়ন্ত্রন পাকাপোক্ত করতে স্কুল মাদ্রাসা সহ বিভিন্ন কমিটিতে তার নিজের লোক দিয়ে কমিটি করছেন।
কিন্তু দুঃখজনক সত্য এটাই যে মনির যাদের নিজের লোক বলে কমিটি গঠন, প্রচার, প্রচারনার কাজ চালাচ্ছেন তারা সকলেই বিএনপি জামায়াতের নেতাকর্মী বা সমর্থক। এমন অবস্থা চলতে দিলে ভবিষৎ আ’লীগ কোন পথে ধাবিত হচ্ছে এমন জিঘাংসা জনমনে। তবে বিশেষজ্ঞদের মতে জনসমর্থনহীন একজন ব্যক্তিকে সাংসদ হিসেবে গণ্যকরা অশোভনীয়। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চই আগামি নির্বাচনে এ ব্যাপারে বিচক্ষণতার পরিচয় দিবেন বলে আশাবাদী স্থানীয় আওয়ামিলীগ।




