এবার সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্বে জহির উদ্দিন স্বপন

এবার সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্বে জহির উদ্দিন স্বপন
এবার সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্বে জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পর এবার সংসদীয় স্থায়ী কমিটির নতুন দায়িত্ব দেওয়া হলো সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে।

সম্প্রতি তথ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হয়। এর পরপরই তাকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হলো। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি তাকে এই পদে বসানোর প্রস্তাব পেশ করেন, যা পরবর্তীতে কণ্ঠভোটে পাস হয়। এতদিন এ পদে দায়িত্ব পালন করছিলেন আবদুল মঈন খান, তবে তিনি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পদটি খালি হয়েছিল।

উল্লেখ্য, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বেশ ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছিল।

তবে উপদেষ্টা পদের পর এবার সংসদীয় কমিটির সভাপতির আসন পাওয়ায় তাঁদের মাঝে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে। সমর্থকরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।