তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ -স্থানীয় সরকার মন্ত্রী

তরুণদের হাত ধরেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, বর্তমান বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী শক্তি আমাদের উন্নত দেশে পৌঁছাতে সাহস যোগাচ্ছে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল উন্নত বাংলাদেশ গড়ার,  সেই স্বপ্ন আমরা দ্রুত পৌঁছাতে পারবো।
শনিবার রাজধানীর ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (আই.ইউ.বি) অডিটোরিয়ামে আইসিটি বিভাগ, ভারতীয় হাইকমিশন ও টেক-মাহিন্দ্র এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘National Hackathon on Frontier Technologies’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রযুক্তি খাত যত এগিয়ে যাবে, দেশের অর্থনীতি তত সমৃদ্ধশালী হবে।
তিনি বলেন, শহরের বর্জ্য ব্যবস্থাপনা এবং গ্রাম এলাকার রাস্তার ধারণ ক্ষমতা যাচাইয়ে প্রযুক্তির সহযোগিতা প্রয়োজন। এরমধ্যে বর্জ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। বাসার মধ্যেই বর্জ্যগুলিকে আলাদা করতে পারে এমন প্রযুক্তি প্রয়োজন। নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে আমাদের নানা সমস্যার সমাধান করবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এমনটাই প্রত্যাশা।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, টেকনোলজির উপর নির্ভর করে পৃথিবীর অনেক দেশ এগিয়ে গেছে। এরমধ্যে বাংলাদেশও  অন্যতম। প্রযুক্তি খাতের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার শ্রী বিশ্বজিৎ দে, মন্ত্রি পরিষদ বিভাগের সচিব (সমন্বয়) শেখ  মুজিবুর রহমান,  খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, তরুণ প্রজন্ম প্রযুক্তির মাধ্যমে শুধু ১০টি নয় এরকম শত সমস্যা সমাধান করবে। আগামীর বাংলাদেশ প্রযুক্তিনির্ভর বাংলাদেশ হবে বলেও তারা মনে করেন।
 বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রায় ১৫০ জন উদ্ভাবকের সমন্বয়ে ৫১টি দল দেশের ১০টি গুরুত্বপূর্ণ সমস্যার তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী সমাধানের লক্ষ্যে ২ দিনব্যাপী এই জাতীয় হ্যাকাথনে অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে সেরা দশটি দলের হাতে সার্টিফিকেট তুলে দেন স্থানীয় সরকারমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।