× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

একমাত্র বৈধ প্রার্থী সায়রা মহসীন

admin
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচনে বাছাই পর্বে ৫ জন প্রার্থীর মধ্যে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মিণী সৈয়দা সায়রা মহসীনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ত্রুটি থাকায় অপর ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

গত ১১ নভেম্বর মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সৈয়দা সায়রা মহসীন, বিএনএফ সমর্থিত মোহাম্মদ আশরাফ হোসেন, জাতীয় পার্টি সমর্থিত সৈয়দ নুরুল হক এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশিদ ও সোহেল আহমদ মনোনয়নপত্র জমা দেন।

আজ প্রার্থিতা বাছাইয়ের শেষ দিনে সৈয়দা সায়রা মহসীনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক। আগামী ৮ ডিসেম্বর এ আসনের উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..