একদিনে নতুন করোনা শনাক্ত ১৬১৭ জন, মৃত্যু আরও ১৬

একদিনে নতুন করোনা শনাক্ত ১৬১৭ জন, মৃত্যু আরও ১৬

দেশে শেষ ২৪ ঘণ্টায় ১০২০৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬১৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৭৩৮ জনে। আরো ১৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮৬ জনে।। নতুন করে সুস্থ হয়েছেন ২১৪ জন।

আজ বুধবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়ানো হয় সেই ছুটি, যা এখনও অব্যাহত আছে।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী, বুধবার (২০ মে) সকাল পর্যন্ত প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৮ হাজার ৯৩৩ জন। এই ভাইরাসে মারা গেছে ৩ লাখ ২৪ হাজার ৯১০ জন।

এদিকে আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি এখন পর্যন্ত সারাবিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ১৪৯ জন, যা মোট রোগীর ৮৬ শতাংশ। আর চিকিৎসাধীন রয়েছেন ২৭ লাখ ২ হাজার ৯২৬ জন। এরমধ্যে ৪৫ হাজার ৪২৫ জনের অবস্থা গুরুতর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।