পাইকগাছায় অপহরণের এক সপ্তাহ পর ছাত্রী উদ্ধার, কবির গ্রেপ্তার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় অপহরনের এক সপ্তাহ পর কলেজ পড়ুয়া ছাত্রী উদ্ধার ও অপহরণকারী হুমায়ন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সুত্রে জানাগেছে, উপজেলার গোপালপুর গ্রামের মৃত আনন্দ অধিকারীর অনার্স পড়ুয়া মেয়েকে তকিয়া গ্রামের হারুন সরদারের ছেলে হুমায়ন কবির অপহরন করে।

গত ৮ জুলাই সন্ধ্যায় অপহরন হয় এমর্মে থানায় এসংক্রান্তে পিতা হারুন ও পুত্র হুমায়ুন কবিরের নামে ৯ জুলাই মেয়ের মা রঞ্জিতা অধিকারী বাদী হয়ে মামলা করে।

বুধবার সন্ধ্যায় ওসি এজাজ শফীর নির্দেশনায় এস আই অনিষ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে সাতক্ষীরা সদর থেকে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করে। আসামী কবির জানায়, এফিডেভিটের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে তাদের বিয়ে হয়েছে।

ওসি এজাজ শফী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে সাতক্ষীরায় তার এক আত্মীয়ের বাড়ী থেকে গ্রপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছ। এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুলাই ভিকটিমের বিয়ের দিন ঠিক করা ছিল বলে তার পরিবারিক সূত্রে জানা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।