বাংলাদেশ আওয়ামী লীগের এ বিজয় বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করার বিজয়। এ বিজয় দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের বিজয়। বললেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি।
আজ বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রীর সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রণালয়ে নিযুক্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এসব কথা বলেন।
নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপনসহ পাবনা-৪ হতে জাতীয় সংসদ নির্বাচনে তাঁর বেসরকারিভাবে ঘোষিত এ বিজয়কে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় উৎসর্গ করেন তিনি।




