× Banner
সর্বশেষ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে – তথ্যমন্ত্রী

এই প্রথমবার নির্বাচিত হলেন গণফোরামের দুই এমপি

admin
হালনাগাদ: সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

দল গঠনের পর প্রথমবারের মতো জাতীয় সংসদে দুই সংসদ সদস্য পেলো গণফোরাম। ড কামাল হোসেনের নেতৃত্বাধীন এই দলটির কোনও নেতা এর আগে সংসদ সদস্য নির্বাচিত হননি।

নির্বাচিত দুই সদস্য হলেন সিলেট-২ আসন থেকে মোকাব্বির খান ও মৌলভীবাজার-২ আসন থেকে সুলতান মোহাম্মদ মনসুর। তাদের মধ্যে মোকাব্বির দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচন করলেও সুলতান মনসুর ঐক্যফ্রন্টের শরিক হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন।

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে ১২৭টি কেন্দ্রে ‘উদীয়মান সূর্য’ প্রতীকে ৬৯ হাজার ৪২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোকাব্বির খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী নেতা মুহিবুর রহমান ‘ডাব’ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৪২০ ভোট। এছাড়া মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী ‘লাঙল’ প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩২ ভোট, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ ঘরনার হিসেবে পরিচিত অধ্যক্ষ ড. এনামুল হক সরদার ‘সিংহ’ প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭৪৫ ভোট, খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে পেয়েছেন ৫হাজার ১৭১ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রব মল্লিক ‘কার’ প্রতীকে পেয়েছেন ১হাজার ১৭০ ভোট, ইসলামী আন্দোলনের মোঃ আমির উদ্দিন ‘হাত পাখা’ প্রতীকে পেয়েছেন ১হাজার ৭৪০ ভোট, এনপিপির মনোয়ার হোসাইন ‘আম’ প্রতীকে পেয়েছেন ১হাজার ১৫৬ ভোট ও বিএনএফ’র মোশাহিদ খান ‘টেলিভিশন’ প্রতীকে পেয়েছেন ২৭৬ ভোট।

এদিকে, মৌলভীবাজার-২ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ জয়ী হয়ে এক নতুন ইতিহাস গড়লেন। মৌলভীবাজার-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোট ৯৩টি কেন্দ্রের মধ্যে ধানের শীষ নিয়ে সুলতান পেয়েছেন ৭৯ হাজার ৭৪২ ভোট। নৌকা নিয়ে শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট। বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকীর নেতৃত্বে অস্ত্র হাতে প্রতিরোধ আন্দোলনে যোগ দিয়েছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। এ কারণে জীবনের বড় একটা সময় তাকে কাটাতে হয়েছে ভারতের মেঘালয়ের পাহাড়ে আত্মগোপনে। ১৯৮৯ সালে ডাকসু’র ভিপি পদে তার বিজয় ছিল ’৭৫ পরবর্তী আওয়ামী লীগের প্রথম আনুষ্ঠানিক কোনও জয়। তার নেতৃত্বে ‘৭৫-এর পর প্রথম বঙ্গবন্ধুর ছবি স্থান পায় ডাকসু ভবনে। উল্লেখ্য ১৯৯২ সালে ড. কামাল হোসেন গণফোরাম প্রতিষ্ঠা করেন। দলটির মহাসচিব মোস্তফা মোহসীন মন্টু।


এ ক্যটাগরির আরো খবর..