বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে ঢাক-ঢোলের তালে বিশাল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে পাচঁটার সময় বেনাপোল পৌর বিএনপির আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে নেতৃবৃন্দ বক্তব্য দেন।
র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে অংশ নেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনা সভায় বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জনগণের কল্যাণে কাজ করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের বিষয় নয়, বরং দলের আদর্শ ও লক্ষ্যকে আরও শক্তিশালী করার প্রত্যয়ের দিন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই বিশাল আয়োজন নেতাকর্মীদের ঐক্য ও সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ। তিনি বলেন, দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি জনগণের পাশে থেকে তাদের অধিকার ও কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহের উল্লাহ, সহসভাপতি মাসুদুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ এবং বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু।
র্যালিতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যুগ্ম সাধারণ সম্পাদক মেহের উল্লাহ, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আমিরুল ইসলাম বাবু, সহসভাপতি মাসুদুর রহমান মিলন, সহসভাপতি নাসিমুল গনি বল্টু, সহসভাপতি শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।
এছাড়া বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।



