সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশনের বিভাগীয় রংপুর টিম আজ শুভ উদ্ভোধন ঘোষণা করেন। সনাতনী সেচ্ছাসেবী টিম আজ লালমনিরহাট রাধাগিরী ধারী ইসকন কতৃর্ক উল্টো রথযাত্রা উপলক্ষে তাদের সাথে যুক্ত হয়ে ভক্তদের প্রসাদ বিতরণ করেন, ভক্তদের ফালানো উচ্ছিষ্ট তুলেন, থালা-বাসন পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এবং র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পূজ্য চৈতন্য সেবক দাস ব্রহ্মচারী,রাধাগিরী ধারী মন্দির ইসকন, বানিয়ার দিঘী লালমনিরহাট; জীবন চন্দ্র রায় গীতা প্রচারক,টিম লিডার নিলীমা রায় নিলা, গৌরি রানী রায় ও জয় সহ সনাতনী সেচ্ছাসেবী রংপুর টিম সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





