উপজেলা নির্বাচনে জাকের পার্টি অংশগ্রহন করবে : পীরজ্বাদা আমীর ফয়সল

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কঃ ছেঃ আঃ) ছাহেবের আত্মাতিক উত্তরসুরী জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ¦ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, দেশ এখন স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রে শিকার, যড়যন্ত্র চলছে দেশের ভিতর ও বাইরে থেকে। দেশের স্বাধীনতা আজ হুমকির মধ্যে। এ সংকট কাটাতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

তিনি আরো বলেন, আসছে উপজেলা নির্বাচন। নির্বাচনে জাকের পাটি পক্ষ হতে দেশের প্রতিটি উপজেলা পরিষদে জন্য প্রার্থী দেবে এবং এখন থেকে দেশের সকল নির্বাচনে জাকের পাটি অংশ নেবে।

মহপবিত্র বিশ্বউরস শরীফ ২০১৯ উপলক্ষে শনিবার (২০ জানুয়ারী) সন্ধায় ফরিদপুর গোয়ালচামট পৌর কাম কমিউনিটি সেন্টারে জেলা জাকের পার্টি আয়োজিত পবিত্র মিশন ও ইসলামী জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এসময় আরো বলেন জাকের পার্টি সর্বক্ষণ জনকল্যাণে কাজ করে। খুব শীগ্রই জাকের পার্টির নেতৃত্বে দেশে শান্তি ফিরে আসবে। আমরা যে ইসলাম নিয়ে এসেছি- থাকবে না মারামারী, কাটাকাটি, গুম, হত্যা, মিথ্যাচার। চারিদিকে শান্তির সুভাস বইবে।

জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জাকের পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, প্রচার সম্পাদক ফকির আব্দুল মান্নান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।