উন্নয়নের জন্য সালথাবাসী ধন্য

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: উন্নয়নের জন্য ফরিদপুরের সালথাবাসী আজ ধন্য। উন্নয়নের জন্য উপজেলার সাধারণ মানুষ বিএনপি ছেড়ে আওয়ামী লীগের দিকে ঝুকে পড়ছে। চারিদিকে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের জোঁয়ার বইছে।

বিভিন্ন এলাকা ঘুরে বয়স্কদের মূখ থেকে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাসনামলের পর থেকে ১৯৯১ ইং সাল পর্যন্ত এই এলাকায় পর্যায়ক্রমে জাতীয় পার্টি ও বিএনপির খুব প্রভাব ছিলো। কিন্তু বেশি দিন মাঠে থাকতে পারেনি তারা। ১৯৯৬ ইং সালে সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিানার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইতে শুরু করে। তৎকালীন সময় সালথা নগরকান্দার গণমানুষের প্রিয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বনমন্ত্রী হয়ে সালথা নগরকান্দার উন্নয়নের কাজ হাতে নেন। এরপর থেকে এই এলাকার মানুষ উন্নয়নের স্বপ্ন দেখতে পায়। এরপর থেকেই শুরু হয়েছে উন্নয়ন আর উন্নয়ন।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ এ প্রতিবেদককে বলেন, ৯৬ এর বনমন্ত্রী ও বর্তমান জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির স্পর্শে সালথা-নগরকান্দায় শুরু হয় স্বপ্নের উন্নয়ন। এখানকার মানুষ আজ উন্নয়নের জোয়ারে ভাঁসছে। ইতিমধ্যেই অসংখ্য রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, কালভার্ট- ব্রীজসহ গ্রামীণ অবকাঠামোর অভূতপূর্বক উন্নয়ন হয়েছে। বর্তমানে অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। শুধু তাই নয় সাজেদা চৌধুরীর প্রচেষ্টায় তরুন সমাজ বিপদগামী পথ থেকে ফিরে এসে স্ব-কর্মস্থানে নিয়োজিত হচ্ছে। তাদের বিবেক আজ মাথা চাড়া দিয়ে উঠেছে। এতো উন্নয়ন দেখে সালথার সাধারণ মানুষ আস্তে আস্তে আওয়ামী লীগের দিকে ঝুকে পড়ছেন এবং অন্য দল থেকে মূখ ঘুরিয়ে নিচ্ছেন। এমনকি অন্য দলের নামগন্ধও মুখে আনছেন তারা। সে জন্য আজ জনসাধারণদের মুখে একটাই কথা “সাজেদা আপা এই এলাকায় যে উন্নয়ন করেছে তা কোন দিনও ভূলার নয়। সালথার জনগন গত ইউপি নির্বাচনে ব্যালটের মাধ্যমে তা প্রমান করে দিয়েছে। আগামী সংসদ নির্বাচনে জনগণ আবারও প্রমাণ করে দিবে ইনশাল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।