কালকিনিতে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন এমপি গোলাপ

কালকিনিতে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন এমপি গোলাপ

মাদারীপুর প্রতিনিধি: ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এই শ্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের কালকিনিতে মাদারীপুর -৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ প্রায় পাঁচ কোটি ৩৫ লাখ টাকার বিভিন্ন উন্নয়ন প্রল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে ২০২০-২১ অর্থ বছরের “মাদারীপুর-শরীয়তপুর-রাজবাড়ী জেলার প্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প” এর আওতায় উপজেলার এনায়েতনগন ও পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পাঁচ কোটি ৩৫ লাখ টাকার রাস্তা ও ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপনা উদ্বোধন করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আওলাদ হোসেন মাষ্টার, পৌরসভার মেয়র এস এম হানিফ, উপজেলা প্রশৌলী মোঃ রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মোঃ লোকমান সরদার, রমজানপুর ইউপি চেয়ারম্যান বিএম ইব্রহিম মিল্টন, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ মারুফ, পুর্বএনায়েতনগর ইউপি চেয়ারম্যান রেহানা নেয়ামুল আকন, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ফরাজী ও পৌরসভা তাতীলীগের সাধারধণ সম্পাদক মোঃ জামাল হোসেনসহ আরও অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।